infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর