infoamaderdin@gmail.com বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নূরুন্নবী ইমন প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

বজ্রপাতে সাতক্ষীরার শ্যামনগরে লুৎফর রহমান (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। মাঠে ধান রোপণের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার পশ্চিম শ্রীফলকাটি গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর পুত্র। কৃষির পাশাপাশি তিনি খুচরা ডিমের ব্যবসা করতেন।

‎স্থানীয় সাত্তার জানান, লুৎফর রহমান বাড়ীর পার্শ্ববর্তী বিলের জমিতে ধান রোপণের জন্য বুধবার সকালে যান। সকাল ৬টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপণের কাজ করা অবস্থায় আংশিক বজ্রপাত শরীরে আঘাত করে। এসময় পাশে থাকা অন্য কৃষকেরা লুৎফর রহমানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লুৎফর রহমান মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নূরুন্নবী ইমন

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর