infoamaderdin@gmail.com বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যু

নূরুন্নবী ইমন প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

সাতক্ষীরার শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নে ভুল করে ইঁদুর মারার জন্য ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে সোহানা পারভীন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আগামী বৃহস্পতিবার পারিবারিকভাবে তার বিয়ের কথা ছিল।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভুলক্রমে ইঁদুর মারার জন্য ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সোহানা পারভীন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার পারিবারিকভাবে সোহানা পারভীনের বিয়ের আয়োজনের কথা ছিল। এর মধ্যেই আকস্মিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শ্যামনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যু

নূরুন্নবী ইমন

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর