infoamaderdin@gmail.com রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

শাহিন খন্দকার প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।

রোববার (১৬ আগস্ট) মাগুরা সদর থানাধীন নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা ওই এলাকার মৃত নুরুল হক বেপারীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

শাহিন খন্দকার

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর