infoamaderdin@gmail.com রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

নবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সাইদুর রহমান সুমন প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। বক্তারা এ সময় মৎস্যচাষিদের আধুনিক, পরিবেশবান্ধব ও অধিক লাভজনক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য নির্বাচিত তিনজন সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সাইদুর রহমান সুমন

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর