কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সফল তিনজন মৎস্য চাষীর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: