infoamaderdin@gmail.com সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

সেলিম রেজা প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নছিমনের ধাক্কায় একজন এবং দুপুরে ডিমলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন— ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪), নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। পাখি ও সিনহা সম্পর্কে খালা-ভাগনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের দিকে যাচ্ছিল। পথে ডোমার মহাসড়ক এলাকায় নছিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে খেলছিল পাখি ও সিনহা। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পাখি পানিতে নামলে দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, নসিমনের ধাক্কায় একজন নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

সেলিম রেজা

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ১৬:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর