infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

গর্ভবতী মায়েদের জন্য পেঁপে: উপকার নাকি বিপদ?

নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। এ সময়ে খাদ্যাভ্যাসে সামান্য অসতর্কতাও মা ও গর্ভের শিশুর স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই কী খাবেন আর কী এড়িয়ে চলবেন—এ নিয়ে অনেকের মধ্যেই থাকে নানা প্রশ্ন। এমনই একটি বহুল প্রচলিত ধারণা হলো, গর্ভাবস্থায় পেঁপে খাওয়া উচিত নয়।

তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। কারণ পাকা পেঁপে নিরাপদ হলেও কাঁচা বা আধাপাকা পেঁপে গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণ পাকা পেঁপে পরিমিত পরিমাণে খেলে তা গর্ভাবস্থায় উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট, পটাশিয়াম এবং খাদ্যআঁশ, যা মা ও গর্ভের শিশুর সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া পাকা পেঁপের উচ্চমাত্রার ফাইবার গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যাও কমাতে সহায়তা করে।

অন্যদিকে, কাঁচা বা আধাপাকা পেঁপেতে থাকা দুধের মতো আঠালো রসে প্যাপেইন (Papain) নামের একটি এনজাইম থাকে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্যাপেইন জরায়ুর সংকোচন উদ্দীপিত করতে পারে, যা গর্ভাবস্থার শুরুর দিকে বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে ঝুঁকি বাড়াতে পারে। এ কারণেই চিকিৎসকরা গর্ভাবস্থায় কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন-এ ২০০২ সালে প্রকাশিত একটি গবেষণায়ও বলা হয়েছে, সম্পূর্ণ পাকা পেঁপে গর্ভবতী নারীদের জন্য সাধারণত নিরাপদ এবং এটি ভ্রূণের বিকাশ বা জরায়ুর ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তবে একই গবেষণায় কাঁচা ও আধাপাকা পেঁপের আঠালো রসকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ এটি জরায়ুর সংকোচন বাড়াতে পারে।

চিকিৎসকদের পরামর্শ হলো, গর্ভাবস্থায় খাদ্যতালিকায় পাকা পেঁপে রাখা যেতে পারে, তবে কাঁচা বা আধাপাকা পেঁপে এবং এর আঠাযুক্ত অংশ সম্পূর্ণ এড়িয়ে চলাই নিরাপদ। একই সঙ্গে কোনো খাবার নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

মা ও অনাগত শিশুর সুস্থতা নিশ্চিত করতে গর্ভাবস্থায় সুষম ও নিরাপদ খাদ্যাভ্যাস অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ধারণার পরিবর্তে বৈজ্ঞানিক তথ্য ও চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

গর্ভবতী মায়েদের জন্য পেঁপে: উপকার নাকি বিপদ?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর