হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
হান্নানের ‘এমপি পদ’ বাতিল চেয়ে রিট
নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদের ‘এমপি পদ’ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রিটে অভিযোগ করা হয়েছে, নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করার মাধ্যমে আইন লঙ্ঘন করা হয়েছে। এ কারণে তার সংসদ সদস্য পদ বাতিলের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন রিটকারী।

আপনার মূল্যবান মতামত দিন: