infoamaderdin@gmail.com রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩

এবার এনসিপির জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়ার পদত্যাগের মাত্র একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কথা জানিয়ে পদত্যাগ করেন তিনি।

গত ১১ জুলাই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো কোনো জবাব পাননি বলে জানিয়েছেন তিনি। এর আগে একই কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন গোলাম কিবরিয়া।

দলটির জেলার শীর্ষ দুই নেতার পদত্যাগের ঘোষণায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

আব্দুল মান্নান বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আশা করি কেন্দ্র বিষয়টি দেখবে।’

এ বিষয়ে এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবীর বলেন, ‘দলে অভ্যন্তরীণ কোন্দল নেই। ব্যক্তিগত কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

এবার এনসিপির জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর