infoamaderdin@gmail.com সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ না নিয়ে অন্য ব্যক্তিকে পাঠানোর অভিযোগে চারজনকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অফিস সহায়ক (গ্রেড-২০) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জনের মধ্য থেকে ২৪, ২৫, ২৭ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় চারজন প্রার্থী নিজে উপস্থিত না হয়ে তাদের স্থলে অন্য ব্যক্তিকে পাঠান বলে অভিযোগ ওঠে।

রোববার (১৯ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম জানান, গত ৬ জুলাই প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ২০ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। পরে ১৯ জুলাই বাংলাদেশ সচিবালয়ে যোগদানের সময় সংশ্লিষ্ট চার প্রার্থীর পরিবর্তে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের উপস্থিত হতে বলা হলে তাদের চেহারা ও পরিচয়ের সঙ্গে রেকর্ডে থাকা তথ্যের অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা মৌখিক পরীক্ষা না দিয়ে অন্যদেরকে দিয়ে পাঠিয়েছিলেন। আজকে তারা চাকরিতে যোগ দিতে আসেন।

এ ঘটনায় সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকরা সাংবাদিকদের বলেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। তাদের পরিচিতরা চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছে। একজন বলেন, তিনি ১৫লাখ টাকা দিয়েছেন। অন্যরা কেউ ৭লাখ, কেউ ৮ লাখ টাকা দেওয়ার চুক্তি করেছিল, কিন্তু টাকা দেয়নি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর