infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, এস এম মহসিন আলম, মিলন, সুমন, হাসান মাহমুদ বাচ্চুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। এতে থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর