infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জেলার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া জানান, জেলায় কর্মরত শ্রমিকদের দুই দিন আগে হরিপুর এলাকার শ্রমিকরা মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরেই বাস চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

বাস চলাচল বন্ধ থাকায় বিশেষ করে দূরপাল্লার ও আন্তঃজেলা যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর