infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলামের (শরিফ) গাড়ি লক্ষ্য করে গুলি ও তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম রাতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গাড়িটি থেমে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক পরিষদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, হামলার শিকার শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

দলীয় সূত্র জানায়, শরিফুল ইসলাম পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী। সম্প্রতি মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। শরিফুল ওই পদের প্রত্যাশী ছিলেন। তবে অন্য একজন সভাপতি নির্বাচিত হলে তিনি সামাজিক মাধ্যমে হাবিবকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

পরে শরিফুলসহ উপজেলা বিএনপির ছয়টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা হাবিবের বিরুদ্ধে দলটির চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন। এর পর থেকেই দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।

তবে রাজনৈতিক এই বিরোধের জেরে এ হামলা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে সূত্র জানায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৪:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর