infoamaderdin@gmail.com সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

অবসরের পরও বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন অজিঙ্কা রাহানে

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

ভারতের সাবেক অধিনায়ক অজিঙ্কা রাহানে। ছবি: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না সাবেক অধিনায়ক অজিঙ্কা রাহানের। বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) পেনশন নীতিমালার আওতায় তিনি এখন থেকে সর্বোচ্চ শ্রেণির মাসিক পেনশন পাবেন।

৫০টির বেশি টেস্ট ম্যাচ খেলার যোগ্যতায় রাহানে প্রতি মাসে ৭০ হাজার ভারতীয় রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার সমপরিমাণ অবসর ভাতা পাবেন।

গত ৩০ জুলাই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ২০১১ সালে ভারতের জার্সিতে ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রাহানে দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হিসেবে পরিচিতি পান।

বিসিসিআইয়ের বর্তমান পেনশন নীতিমালা অনুযায়ী, ৫০টির বেশি টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা বোর্ডের সর্বোচ্চ পেনশন সুবিধা পাওয়ার যোগ্য। সেই নিয়মেই রাহানে প্রতি মাসে ৭০ হাজার রুপি পেনশন পাবেন।

তবে এই সুবিধার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। ভবিষ্যতে যদি তিনি বিসিসিআইয়ের অধীনে কোচ, নির্বাচক কিংবা অন্য কোনো বেতনভুক্ত দায়িত্ব গ্রহণ করেন, তাহলে দায়িত্ব পালনকালীন সময়ের জন্য তার পেনশন সাময়িকভাবে স্থগিত থাকবে। দায়িত্ব শেষ হলে আবার আগের নিয়মে পেনশন চালু হবে।

ভারতের সাবেক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন ধরেই পেনশন সুবিধা দিয়ে আসছে বিসিসিআই। ২০২২ সালে বোর্ডের পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়। আগে ৫০টির বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মাসিক পেনশন ছিল ৫০ হাজার রুপি। পরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড সেটি বাড়িয়ে ৭০ হাজার রুপিতে উন্নীত করে।

একই সময়ে ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা সাবেক ক্রিকেটারদের মাসিক পেনশনও ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৬০ হাজার রুপি করা হয়।

রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলে দলের নেতৃত্ব পান তিনি। তার অধিনায়কত্বেই ব্রিসবেনে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখে ভারত। সেই সিরিজ জয়কে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

অবসরের পর রাহানে কোচিং, ধারাভাষ্য কিংবা ক্রিকেট প্রশাসনে যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে বিসিসিআইয়ের পেনশন সুবিধার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক আরও এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

অবসরের পরও বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন অজিঙ্কা রাহানে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর