infoamaderdin@gmail.com সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

বকশীগঞ্জে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ, চালক আটক

মোঃ খোরশেদ আলম প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে র‌্যাব-১৪। এ সময় চোরাচালানের অভিযোগে আমজাদ নামে এক সিএনজি চালককে আটক করা হয়। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশতলা এলাকার লাউচাপড়া-বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় শেরপুর জেলার বাসিন্দা ও সিএনজি চালক আমজাদকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের অন্য সদস্যরা গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স এনে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জব্দ করা আলামতসহ বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বকশীগঞ্জে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ, চালক আটক

মোঃ খোরশেদ আলম

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর