infoamaderdin@gmail.com মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

‘আমাদের অ্যাম্বুলেন্স’ মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার এক অনন্য বন্ধু

এস.এম. হাফিজুর রহমান প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং অধিকতর বিস্তৃত উপজেলা মণিরামপুর। জনবসতির ঘনত্ব তুলনামূলক অনেক বেশি, যার কারণে মৌলিক চাহিদার সংকট বরাবরই তীব্র ও দীপ্যমান হয়ে ওঠেছে আমাদের মাঝে।

নাগরিকদের মৌলিক অধিকারের একটি হলো স্বাস্থ্যসেবা, নানাবিধ সংকট ও স্বাস্থ্য সেবার অপ্রতুলতার কারণে সাধারণ মানুষ বরাবরই মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে উপজেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকদের আকস্মিকভাবে অসুস্থ হওয়া মুমূর্ষু রোগীদের স্বল্পতম সময়ে নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে সময়মত পৌঁছে চিকিৎসা নেওয়া যখন দুরূহ বা ভুক্তভোগীদের মুখাবয়বে বিষন্নতার ছাপ, এমনই এক ভঙ্গুর পরিস্থিতিতে মণিরামপুরের ভূমিপুত্র, মানবিক বন্ধু ও দেশবরেণ্য অগ্রসর চিন্তার তরুণ চিকিৎসক ডা. মেহেদী হাসান মণিরামপুরবাসীর কষ্ট লাঘবে নিজ অর্থে ক্রয় করা নাগরিকদের জন্য বিপদের বন্ধু হিসেবে উপহার উৎসর্গ করলেন যার বহুল প্রত্যাশিত নাম “আমাদের অ্যাম্বুলেন্স”।

মণিরামপুরের জন্ম ইতিহাসে এমন ইতিবাচক, অনন্য, ব্যতিক্রমধর্মী ও বাস্তবভিত্তিক মানবিক সেবা এটিই প্রথম, এটিই সেরা। শুধু তাই নয়, বাংলাদেশে একমাত্র “আমাদের অ্যাম্বুলেন্স”ই সম্পূর্ণ বিনামূল্যে মৃতদেহ বহন করে আসছে এই মহৎ কাজকে সাধারণে অসাধারণ বলতে চাই। দীর্ঘস্থায়ী এবং বিনামূল্যে মানুষের সেবা কার্যক্রমের যে যাত্রা, তা এক সময় নানাবিধ বাস্তবতার ক্লান্তির দেয়ালে আটকে যায় বা হোঁচট খায়, কিন্তু “আমাদের অ্যাম্বুলেন্স” এ ক্ষেত্রে ভিন্নতার পরিচয় বহন করেই সকল প্রতিকুলতা মাড়িয়ে, সেই নবযাত্রা থেকে হাঁটি হাঁটি পা পা করে স্বগৌরবে দুটি বছর ছুঁয়ে আজও বিরতিহীনভাবে মুমূর্ষু রোগীদের সহমর্মী হয়ে ছুটে চলছেন দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে। ভুক্তভোগীদের একদিকে আর্তনাদ, চোখে অশ্রু, কপালে বিষন্নতার রেখা তখনই এক আকাশ প্রত্যাশা নিয়ে রোগীর জীবন বাঁচাতে ফোন করে “আমাদের অ্যাম্বুলেন্স”কে, ঠিক তখন জীবন বাঁচাতে সময়-অসময়ে ও গভীর নিশিতে ছুটে যায় মানবিক বাহন “আমাদের অ্যাম্বুলেন্স”। অন্তিমশয্যাশায়ী রোগী, দেশি ও বিদেশী মৃতদেহ, ব্যথিত হৃদয়ের কাঁন্নারধ্বনির স্বাক্ষী হয়ে শত শত মানুষের প্রত্যাশার ভার মাথায় নিয়ে অবিরাম ছুটে চলা “আমাদের অ্যাম্বুলেন্স” ইতোমধ্য মণিরামপুরবাসীর হৃদয়ের গহীনে জায়গা করে নিয়েছে।

“আমাদের অ্যাম্বুলেন্স” অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হয়ে থাকে। এই শুশৃঙ্খলার মাধ্যমে পরিচালনার দায়িত্ব পালন করছেন নবীন সাংবাদিক ও সহানুভূতিশীল সমাজকর্মী মোঃ শাহ্ জালালসহ যাঁদের সম্মিলিত ত্যাগ, দূরদর্শিতা ও নিরলস শ্রমে এই মহৎ কর্মযজ্ঞ প্রবাহমান থাকে তাদেরকে ধন্যবাদের স্নিগ্ধতায় আবদ্ধ করছি। মণিরামপুরবাসীর প্রত্যাশিত এই বিশাল মানবিক ক্যানভাসের যিনি স্বপ্ন সারথী বা স্বপ্নদর্শী এই মাটির সাথে যাঁর আত্মার সম্পর্ক তরুণ ও খ্যাতনামা চিকিৎসক ডাঃ মেহেদী হাসানকে ‘মণিরামপুর নাগরিক সমাজ’র পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন ও শুভকামনার মালায় আবদ্ধ করছি। বিষাক্ত সমাজ, বিপন্ন ও মৃতপথযাত্রী মানবিকতা, ঠিক তখনই বাহু উঁচু করে আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখায় ডা. মেহেদী হাসানদের মতো দরদী ও আস্থা ভরা মানুষেরা। ডা. মেহেদী হাসানরা ক্ষণজন্মা, তাঁরা ধরাধামে আসেন, মানবিকতাকে জয় করেন বাঁধার শত দেয়াল উপেক্ষা করে। যতদিন ডা. মেহেদী হাসানরা বেঁচে থাকবেন, ততদিন মানবিকতা কখনোই হেঁরে যাবে না। সেবার মহাব্রত নিয়ে একটি বছর নয়, দুটি বছর নয় জীবন রক্ষায় ছুটে চলুক “আমাদের অ্যাম্বুলেন্স” কাল থেকে কালান্তরে অগণন পথে মানবিকতার অনন্য বন্ধু হয়ে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

‘আমাদের অ্যাম্বুলেন্স’ মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার এক অনন্য বন্ধু

এস.এম. হাফিজুর রহমান

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর