infoamaderdin@gmail.com সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

মণিরামপুরে ৬৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক যুবলীগ সভাপতি আটক

মোঃ শাহ্ জালাল প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

যশোরের মণিরামপুরে ৬৫ লাখ টাকার চেক ডিজঅনার দুই মামলায় ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবিকে থানা পুলিশ আটক করেছে। রোববার দুপুরের দিকে রাজগজ বাজার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চেক ডিজঅনার দুটি মামলায় সাজাপ্রাপ্তর ওরেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

জানাযায়, ঝাঁপা যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি হানুয়ার গ্রামের মৃত নওশের আলীর ছেলে। বিগত সরকারের আমলে রবি ছিলেন সাবেক দুই সংসদ সদস্যর খুব আস্থাভাজন ব্যক্তি। ফলে সাবেক দুই এমপির আমলে এলাকার তার ছিল বেশ প্রভাব। সেই সুবাদে ইটভাটা ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

তিনি উপজেলার স্টার ইটভাটার মালিক আব্দুল খালেকের কাছ থেকে ২৫ লাখ টাকা কয়লা নেন। এর বিপরীতে তিনি খালেককে আল আরাফাত ব্যাংক পিএলসি রাজগজ শাখার নিজ একাউন্টের একটি ২৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু একাউন্টে কোন টাকা জমা না থাকায় আব্দুল খালেক ২০১৮ সালে আদালতে একটি মামলা করেন। সেই মামলায় যুগ্ম জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম রবিকে গত ১৬ আগস্ট তিন মাসের সাজা ও ২৫ লাখ জারিমানা করেন।

এছাড়া উপজেলার মল্লিকপুর গ্রামের উজ্বল হোসেন তার ইটভাটায় মাটি ও বালি বিক্রি বাবদ ৪০ লাখ পান । পরে উজ্বল হোসেনকে আল আরাফাত ব্যাংক রাজগজ শাখার নিজ একাউন্টের ৪০ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় ২০২২ সালের রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ভুক্তভোগী উজ্বল হোসেন আদালতে মামলা করেন। সেই মামলাও যুগ্ম জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস রবিকে গত ১৬ আগস্ট ছয় মাসের সাজা ও ৪০ লাখ জারিমানা করেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, ওয়ারেন্টভূক্ত আসামি রবিকে গ্রেফতারের পর আদালতে চালান দেওয়া হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মণিরামপুরে ৬৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক যুবলীগ সভাপতি আটক

মোঃ শাহ্ জালাল

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর