infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে এসডিও প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

‘কলম মোদের হাতিয়ার, সত্য প্রকাশে আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নাটোরের সিংড়ায় ‘সিংড়া ডিজিটাল অনলাইন (এস,ডি,ও) প্রেস ক্লাব’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

​আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা কৃষি হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এস,ডি,ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল বাশার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল ইসলাম আনু, এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ আল রিফাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, ​"ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। সমাজ থেকে অনিয়ম দূর করতে এবং সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

​বক্তব্য শেষে তিনি এস,ডি,ও প্রেস ক্লাবের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, দৈনিক জনদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম মোস্তফা খোকন, লালপুর ম্যানেজমেন্ট কলেজের পরিচালক আলতাব হোসেন, দৈনিক বগুড়া পত্রিকার সিংড়া প্রতিনিধি সুমন হোসেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানটিতে আগত অন্যান্য বক্তারাও এস,ডি,ও প্রেস ক্লাবের বস্তুনিষ্ঠ সংবাদের ভূয়সী প্রশংসা করেন এবং সত্য প্রকাশের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন এস,ডি,ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক।

​আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে আনন্দমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে এসডিও প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর