infoamaderdin@gmail.com শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা, যিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে সড়কের ওপর থেমে যায়। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণে এনে থেমে যায়। এর কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেল, কভার্ডভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর