infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩

বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৯ পিএম

বেদেপল্লির ২৫ জন সদস্যের হাতে সেলাই মেশিন তুলে দেন ফরিদা খানম

ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে ৪০টি বেদে পরিবারকে খাস জমি, বেদেপল্লির ২৫ জন সদস্যকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।

ফরিদা খানম বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচ জন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে। সেলাই মেশিনের পাশাপাশি বেদেপল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের প্রতিও উৎসাহিত করা হচ্ছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদেপল্লির সদস্যরা। তারা বলেন, খাস জমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা।

বেদেপল্লির পূর্ণিমা আক্তার বলেন, এতো কিছু করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবো। আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না। এখন করতে পারবো।

হেনা নামে আরেকজন বলেন, এতো কিছু পেয়ে আমরা খুশি। এর আগে অনুদানও দেওয়া হয়েছে।

এ সময় বেদেপল্লির পক্ষ থেকে ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। পেয়ে উপহার পেয়ে উচ্ছ্রাস প্রকাশ করেন ফরিদা খানম।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর