infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩

গংগাচড়ায় ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেদি হাসান প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৯ পিএম

রংপুরের গংগাচড়ায় অভিযান চালিয়ে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য Eskufসহ দুই ব্যক্তিকে আটক করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের করিম উদ্দিনের দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গংগাচড়া উপজেলার চর মর্ণেয়া এলাকার ভাঙ্গাগড়া লাল গুচ্ছগ্রামের মৃত নুরুল দালালের ছেলে মো. আব্দুল সোবহান ওরফে পাষান (৪০) এবং চর মর্ণেয়া নদীরপাড় হেছানটারী এলাকার জয়েন উদ্দিনের ছেলে মো. মমিনুর ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া মডেল থানা পুলিশের একটি দল মর্ণেয়া ইউনিয়নের হাজিপাড়া তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪ বোতল নেশাজাতীয় Eskuf উদ্ধার করা হয়।

এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদিকে ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

গংগাচড়ায় ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেদি হাসান

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর