infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

নওগাঁর ধামইরহাটে হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

তৌফিক তাপস প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে হাসপাতালের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনিরা বেগম (২৫) নওগাঁর ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। তিনি দুই সন্তানের জননী এবং অন্তঃসত্ত্বা ছিলেন।

অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন (২৭) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার বলেন, গর্ভাবস্থার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) করাতে স্বামী-স্ত্রী হাসপাতালে আসেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মনিরাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নওগাঁর ধামইরহাটে হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

তৌফিক তাপস

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর