infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ৮১৮ শিশু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদসাবস্ক্রিপশন

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ৮১৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৫ শিশু এবং সন্দেহজনক হামে ৭৩৩ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৮৬০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৬৪ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর