infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবার আশ্বাস জ্বালানিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেসারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সে সমস্যা উতরে যেতে পারব।’

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে—জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’

বিদ্যুৎ বিল নিয়ে কারো আভিযোগ থাকলে সেটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন মন্ত্রী।

ভারতের হাইকমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের হাইকমিশনারের সঙ্গে রুটিন মিটিং হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবার আশ্বাস জ্বালানিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর