infoamaderdin@gmail.com মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ: জমির মালিকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ এনে শরীফুল ইসলাম ও আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জমির মালিক রওশন আরা রুবি। মঙ্গলবার (৪ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রওশন আরা রুবি বলেন, দেবহাটা উপজেলার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় অবস্থিত মোট ৮ দশমিক ৩৩ একর জমি তাদের পৈতৃক সম্পত্তি। তিনি দাবি করেন, ২০০২ সালে তার স্বামী ফজলুল কাদের মারা যাওয়ার পর তাকে ও তার সন্তানদের অসহায় অবস্থায় পেয়ে চাচা শ্বশুর আবুল কাশেম এবং তার উত্তরাধিকারীরা, যার মধ্যে শরীফুল ইসলাম ও আলমগীর হোসেন রয়েছেন, জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে ভোগদখল করতে থাকেন।

তিনি জানান, জমির প্রাপ্য অংশ কিংবা আয়ের হিস্যা চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে তারা নিজেদের বৈধ সম্পত্তির দখল ফিরে পান এবং এরপর থেকে ওই জমি তাদের দখলে রয়েছে বলে দাবি করেন।

রওশন আরা রুবি আরও বলেন, তাদের বৈধ দখল মেনে নিতে না পেরে শরীফুল ইসলামের মা তাহমিনা খাতুন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। তার দাবি, ২০২৪ সালের ৬ নভেম্বর উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন। পরে ২০২৫ সালের ২৯ মে পুনরায় শুনানির আবেদন করা হলেও আদালত উচ্চ আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) বহাল থাকায় মামলার কার্যক্রম স্থগিত রাখেন।

তিনি অভিযোগ করেন, আদালতে আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের কাছে ভিত্তিহীন অভিযোগ দিচ্ছেন। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে রওশন আরা রুবি আরও অভিযোগ করেন, শরীফুল ইসলাম ও আলমগীর হোসেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের আদেশ উপেক্ষা করে একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে তারা গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলেও দাবি করেন।

তিনি বলেন, আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে এখন প্রতিপক্ষ পেশিশক্তির মাধ্যমে জমি দখলের চেষ্টা করছে। পাশাপাশি তাকে ও তার সন্তানদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

গত ৩ আগস্ট শরীফুল ইসলামের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রওশন আরা রুবি এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এসব অভিযোগ রওশন আরা রুবির সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে অভিযুক্ত শরীফুল ইসলাম ও আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ: জমির মালিকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর