infoamaderdin@gmail.com সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

শ্রেণিকক্ষে হাঁটুপানি, দুর্ভোগে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতপুর প্রতিনিধি প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের নিচতলার শ্রেণিকক্ষগুলোতে হাঁটুপানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান ও পাঠগ্রহণ কার্যক্রম। একই সঙ্গে পানিতে তলিয়ে গেছে বিদ্যালয়ের খেলার মাঠ।

রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, নিচতলার একাধিক শ্রেণিকক্ষে পানি ঢুকে হাঁটুসমান হয়ে আছে। খেলার মাঠও পানিতে টইটম্বুর। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়টি দৌলতপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের আশপাশে ইংলিশ মিডিয়াম টেসল স্কুল, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান থাকায় আল্লারদর্গা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাতেও পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আল্লারদর্গা বাজার এলাকায় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার পানি বিদ্যালয়ের মাঠে জমে থাকে। বছরের একটি বড় সময় মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের চারপাশ পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষেও পানি প্রবেশ করে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।

নবম শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া আক্তার বলেন,প্রতিবছরে বর্ষা মৌসুমে আমাদের শ্রেনিকক্ষ কমনরুম ও শিক্ষকদের অফিসে পানি জমে যায় বই খাতা স্কুল ড্রেস ভিজে যায়, সারাদিন ভেজা অবস্থায় থাকতে হয়, এতে ঠান্ডা সর্দি ও জর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। অনেক দূরের শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না আমরা এই দুর্ভোগের স্থায়ী সমাধান চাই।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শ্রেণিকক্ষে হাঁটুপানি, দুর্ভোগে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর