infoamaderdin@gmail.com বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩

দৌলতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুজাম ঘটক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বৈরাগিচর এলাকার রিফুজিপাড়ায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, ওই শিশু কার্টুন দেখার জন্য একই এলাকার মুজাম ঘটকের বাড়িতে যায়। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি শিশুটির মা দেখতে পেয়ে শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শিশুটির পরিবারের দাবি, এর আগেও অভিযুক্ত ব্যক্তি শিশুটির সঙ্গে একই ধরনের ঘটনার চেষ্টা করেছিলেন। তবে সামাজিক ও লোকলজ্জার কারণে তখন বিষয়টি প্রকাশ করা হয়নি।

তবে শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন আটক মুজাম ঘটক। তার দাবি, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মুজাম ঘটককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের পরই এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দৌলতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর