মনিরামপুরে সাংবাদিকপুত্র ফারদিনের জিপিএ-৫ অর্জন
যশোরের মনিরামপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিক ও শিক্ষক হোসাইন নজরুল হকের ছোট ছেলে ফারদিন শাহরিয়ার। সে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ফারদিন শাহরিয়ার দুই ভাইয়ের মধ্যে ছোট। মনিরামপুর পৌরশহরের দুর্গাপুর এলাকায় তাদের বসবাস। তার বাবা হোসাইন নজরুল হক মনিরামপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং দৈনিক আমার সময়ের উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মা ফাতেমা খানম কুমকুম বিআরডিবির একজন সংগঠক ছিলেন।
এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর ভবিষ্যতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ফারদিন। নিজের স্বপ্ন পূরণে সবার দোয়া চেয়েছে সে।
ফারদিনের এ সাফল্যে মনিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: