infoamaderdin@gmail.com শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩

জটিল রোগে আক্রান্ত ৩৮ রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা

তৌফিক তাপস প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

২০২৫-২৬ অর্থবছরে ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু রোগীদের হাতে এসব চেক তুলে দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মোট ৩৮ জন রোগীকে ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ১৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে এবং ২৫ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে এই অর্থ সহায়তা হিসেবে দেওয়া হয়।

চেক পেয়ে রোগী ও স্বজনরা চিকিৎসার ক্ষেত্রে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান। তাঁরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

জটিল রোগে আক্রান্ত ৩৮ রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা

তৌফিক তাপস

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৬ ১২:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর