infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে কর্মকর্তার গরুর খামার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের এক শাখায় ৪ কোটি ৩৮ লাখ টাকার গরমিলের ঘটনায় এক কর্মকর্তা ও গ্রাহককে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ভল্টের দায়িত্বে থাকা ওই কর্মকর্তা টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন গরুর খামার।

অভিযুক্ত কর্মকর্তা হলেন নগরীতে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব করপোরেট শাখার ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন। গ্রেপ্তার অন্যজন ব্যাংকের গ্রাহক জাফর উল্লাহ তানভীর (২৫)।

গত সোমবার এই দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আগেরদিন ব্যাংকের নগদ হিসাবের সঙ্গে ভল্টে রাখা টাকার হিসাবে গরমিল ধরা পড়ায় সামনে আসে এ ঘটনা।

কর্তৃপক্ষের অভিযোগ, কামরুল এক হাজার টাকার নোটের বান্ডিলের ভেতর ১০০ টাকা বা এর চেয়ে কম নোট রেখে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাত করেছেন। সেই টাকা দিয়ে জাফরের সঙ্গে মিলে গড়েছেন গরুর খামার।

তাদের বিরুদ্ধে মামলা করেছেন অগ্রণী ব্যাংকের ওই শাখার মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কামরুল আগে ভল্ট শাখার ইনচার্জ ছিলেন। সেসময় গ্রাহক জাফরের সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক।

ব্যাংকের নগদ হিসাব ও ভল্টের হিসাবে গরমিল ধরা পড়ায় কামরুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে যথাযত জবাব মেলেনি। হিসাব বুঝিয়ে দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এতেই প্রতারণার বিষয়টি নিশ্চিত হন উচ্চপদস্থরা।

গত সোমবার কামরুলকে ব্যাংকে আটকে রাখা হয়। জাফরকে ডাকা হয় কৌশলে। এরপর পুলিশ এলে ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরানোর বিষয়টি স্বীকার করেন তারা।

ব্যাংক কর্মকর্তাদের বরাতে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বললেন, ‘ভল্ট থেকে টাকা সরিয়ে কামরুল দেন জাফরকে। সেই টাকা দিয়ে জাফর হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর এলাকায় ইশরাত এগ্রো নামে একটি গরুর খামার করেছেন। সেখানে প্রায় ৬০টি গরু আছে।’

প্রাথমিক তদন্তে এই অভিযোগের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। দুই আসামি কারাগারে আছেন। মামলার তদন্ত চলছে। এসব জানালেন ইকবাল হোসেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে কর্মকর্তার গরুর খামার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর