infoamaderdin@gmail.com সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে এমপি শওকত আরা, ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শওকত আরা আক্তার (ঊর্মি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদে নতুন করে গঠিত সংসদীয় কমিটিগুলোতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। একটি অভিজাত লাউঞ্জ বা রেস্তোরাঁয় তোলা নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।’

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সম্প্রতি জাতীয় সংসদে নতুন করে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে অ্যাডভোকেট শওকত আরা আক্তারকে। কমিটির অন্য সদস্যরা হলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শওকত আরা আক্তার। গত মে মাসে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে তিনি শপথ নেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি ছাড়াও পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিশেষ করে নারী অধিকার ও তৃণমূলের মানুষের উন্নয়নে সংসদে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আসছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে এমপি শওকত আরা, ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ এএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর