infoamaderdin@gmail.com শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ততা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তারা স্বেচ্ছায় ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

তাদের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতপার্থক্য ও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এতে উভয় সংগঠনের কার্যক্রম, নীতিগত অবস্থান ও সাংগঠনিক দায়বদ্ধতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ এবং বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, আদর্শ, নীতি এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের সাংগঠনিক নীতিমালা অনুযায়ী, একই সময়ে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ছাত্র ইউনিয়নের এই সিদ্ধান্তকে সংগঠনের নীতিগত অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ততা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর