infoamaderdin@gmail.com শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক স্কুলশিক্ষক, রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিতে গিয়ে অর্ণব দাস (৩৭) নামে এক যুবক আটক হয়েছেন। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য। তবে আটক অর্ণব দাস নিজেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় অবস্থানকালে তাকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশের গাড়িতে করে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তিনি যুবলীগের সক্রিয় সদস্য এবং টাঙ্গাইলের বাসিন্দা। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিতে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে এসেছিলেন।

ওসি জানান, অর্ণব বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

আটক হওয়ার পর পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্ণব দাস। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান সংগঠক। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি সেখানে ফুল দিতে এসেছেন।

অর্ণব আরও দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

অর্ণবের গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিরানগরে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি রাজধানীর ধানমন্ডির আলিফ গার্লস স্কুলের শিক্ষক।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে শিশু শেখ রাসেলসহ পরিবারের সদস্যদেরও কেউ রেহাই পাননি। ঘটনায় বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জন নিহত হন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেন্দ্রীয় নেতাদের অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকে দলটির পক্ষ থেকে ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টারিং, খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়েছে।

এ ছাড়া দেশের বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগেও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাসকে আটকের পর তার পরিচয়, রাজনৈতিক সম্পৃক্ততা এবং সেখানে আসার উদ্দেশ্য যাচাই করছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক স্কুলশিক্ষক, রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর