infoamaderdin@gmail.com বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম রেজা প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী শেষে শতশত নেতাকর্মী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোর্শেদ আযম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভূমিকা পালন করেছে। মূল দলের সকল কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে। তাই অতিসত্বর বিভিন্ন ইউনিট কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরো বেগবান করার উদ্যোগ নেয়া হবে। 

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে জড়ো হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। 

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম রেজা

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ১৫:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর