infoamaderdin@gmail.com রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

বিলাইছড়িতে ইউএনও জাকির হোসেনের বিদায়, নতুন দায়িত্বে অভি দাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক জাকির হোসেনের বদলি উপলক্ষে বিদায় এবং নবনিযুক্ত ইউএনও অভি দাশের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব ও ইউনিয়ন পরিষদসমূহের উদ্যোগে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জাকির হোসেনকে বিদায়ী সম্মাননা জানানো হয়। পরে বিলাইছড়ির নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অভি দাশকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বিদায়ী ইউএনও জাকির হোসেনের দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তাঁকে নতুন কর্মস্থলে সফলতা কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা।

পরে বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জাকির হোসেনের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নতুন ইউএনও অভি দাশকে স্বাগত জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিদায়ী ও নবাগত ইউএনওকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

বিলাইছড়িতে ইউএনও জাকির হোসেনের বিদায়, নতুন দায়িত্বে অভি দাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর