infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

সাঙ্গু নদী থেকে নৌকাডুবিতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাননি। অবশেষে ঘটনার দুই দিন পর সাঙ্গু নদীর তীরে তার মরদেহ উদ্ধার হয়।

নৌকাডুবির এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা (পর্যটন সেল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাঙ্গু নদী থেকে নৌকাডুবিতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর