infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। এরপর সকাল ১১টা ৩৮ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৪২ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪৬ মিনিটে মোটর শোভাযাত্রাসহ তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ইউনিটও দায়িত্ব পালন করে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

এ সময় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই শ্রদ্ধা নিবেদন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর