infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রকল্পের আওতায় 'সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সাতক্ষীরার খড়িবিলা মোজাফফর গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। 

অনুষ্ঠানে বেসরকারি সংস্থার কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধি, শিক্ষক, এডভোকেসি গ্রুপের প্রতিনিধি, গনমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের প্রবেশগম্যতা যাচাইয়ের পটভূমি, যাচাইকৃত ক্ষেত্র ও পদ্ধতি পর্যবেক্ষণ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী করে আশ্রয়কেন্দ্র বা ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর