infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধ থাকছে না, কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে ওই দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং যানবাহনে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, দেশজুড়ে বিদ্যমান গ্যাসসংকট এবং জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

তবে ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করা হলেও দাবি পূরণে সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সংগঠনটির নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি কার্যকর করা হবে।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

সংগঠনটির দাবি, এসব বিষয় দ্রুত সমাধান করা হলে সিএনজি খাতের ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় থাকবে এবং গ্রাহকরাও আরও উন্নত সেবা পাবেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধ থাকছে না, কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর