infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

ভারতের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের ২ জন

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মো. আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার নামের ২ জন।

নিহত আলিমুজ্জামান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র-যুবলীগ নেতা। সে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুচ সরদারের ছেলে এবং ঐতিহ্যবাহী সরদার বাড়ি পরিবারের সন্তান। অপরজন একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া তাৎক্ষণিক পাওয়া যায়নি।

বুধবার (১৯ আগস্ট) রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজুর খালাতো ভাই অ্যাড. তানভীর আহম্মেদ।

জানা গেছে, ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আলিমুজ্জামান ও রেবতী সরকার গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে,গত মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় ৯ জন নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশী।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ভারতের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের ২ জন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর