infoamaderdin@gmail.com সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

ডেমরায় ডেটো বোমা উদ্ধার: গ্রেপ্তার দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

রাজধানীর ডেমরায় দুটি ডেটো বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদ জুয়েল (২৭) ও ডেমরার সারুলিয়ার নিঝুমবাগ এলাকার মো. আরিফ (২৪)।

এর আগে বোমা উদ্ধারের ঘটনায় গতকাল রোববার রাতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এসআই মো. পলাশ আলী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এরপর আজ দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

মামলার তদন্ত কর্মকর্তা ও এটিইউর এসআই মো. রফিকুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালত জুয়েলের তিন দিন ও আরিফের বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ডেমরার নিঝুমবাগ গরিবে নেওয়াজ মসজিদসংলগ্ন গিরিঙ্গির মোড়ের রাস্তা থেকে দুটি ডেটো বোমা উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা দুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ডেমরায় ডেটো বোমা উদ্ধার: গ্রেপ্তার দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর