infoamaderdin@gmail.com মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট-আইফোনের বড় চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148 এর তিন যাত্রীর কাছ থেকে এসব পণ্য পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাসমূহের গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।

এ সময় ৭৮২ কার্টুন সিগারেট, ১৩টি আইফোন এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগেজ বেল্ট এরিয়ায় আরও অতিরিক্ত ১ হাজার ২০ কার্টুন সিগারেট পাওয়া যায়। সিগারেটের চালান বহনে জড়িত তিনজন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়ার মঈনুল আবদিন, আব্দুল মান্নান ও ফেনী সদরের নুরুল আলম রিয়াদ।

এসব সিগারেটের বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা, আইফোনের দাম ১৫ লাখ টাকা।

যাত্রীদের থেকে আটক পণ্যের চালান ডিটেনশন মেমোরেন্ডাম মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট-আইফোনের বড় চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর