infoamaderdin@gmail.com শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে কাঁচামরিচ ৩২০ টাকা কেজি, ঊর্ধ্বমুখী সবজির বাজারে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে কাঁচামরিচ ও বিভিন্ন ধরনের সবজির সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই বেড়েছে দাম। সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি দেখা গেছে কাঁচামরিচের বাজারে। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা এবং পুরোনো কাঁচামরিচ ৩২০ টাকা কেজি দরে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের চাপ পড়েছে সাধারণ মানুষের ওপর।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে মরিচের খেতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মরিচ সংগ্রহের আগেই নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় অল্প সময়ের ব্যবধানে কয়েক গুণ বেড়েছে দাম।

বাজার ঘুরে দেখা যায়, নতুন (কচি) কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি এবং পুরোনো (বুড়ো) কাঁচামরিচ ৩২০ টাকা কেজি। মাত্র তিন দিন আগেও নতুন কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা কেজি। আর এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে। কয়েক দিনের ব্যবধানে দামের এমন ঊর্ধ্বগতিতে বিস্ময় প্রকাশ করেছেন ক্রেতারা।

কাঁচামরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি বেগুন ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া প্রতিটি ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মোশাররফ বলেন, টানা বৃষ্টিতে মরিচের বাগানে পানি জমে যাওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে সংকট তৈরি হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে দাম কমে আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, এক সপ্তাহ আগেও কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এরপর কয়েক দিনের মধ্যে দাম বেড়ে ২৪০ টাকা এবং বর্তমানে ৩২০ টাকায় পৌঁছেছে। একই কারণে অন্যান্য সবজির দামও বেড়েছে।

ক্রেতা জেবিন তালুকদার বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কয়েক দিন আগে ২০০ টাকা কেজি দরে মরিচ কিনলেও এখন ৩২০ টাকা দিতে হচ্ছে। তার মতে, বৃষ্টির কারণে দাম কিছুটা বাড়তে পারে, তবে এত বেশি বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় চাপ তৈরি করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা বৃষ্টি অব্যাহত থাকলে কৃষিপণ্যের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। তবে আবহাওয়া অনুকূলে ফিরলে কাঁচামরিচ ও সবজির দাম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

রাজধানীতে কাঁচামরিচ ৩২০ টাকা কেজি, ঊর্ধ্বমুখী সবজির বাজারে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর