পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
শারীরিক অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের সিদ্ধান্তের কথা তিনি পিএসসির কর্মকর্তাদের জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা বেশি ভালো নয়। তিনি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন যে পদত্যাগ করবেন।’
কর্মকর্তা আরো বলেন, ‘স্যার এখনো পদত্যাগপত্র পাঠাননি। আজকে হয়তো পদত্যাগপত্র পাঠাবেন।’
২০২৪ সালের ৯ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেয়।

আপনার মূল্যবান মতামত দিন: