infoamaderdin@gmail.com মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

নতুন নেতৃত্বে দুদক, চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া যোগদান করেছেন।

আগামীকাল বুধবার (১৯ আগস্ট) থেকে তারা দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন শুরু করে দিবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব সাইদুর রহমান এ তথ্যটি তিনি জানান।

দুদক সচিব বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। গতকাল নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের গেজেট প্রকাশ করা হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে সরকার তাদের নিয়োগ দিয়েছে।’

তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন বলে জানা যায়। রাষ্ট্রপতির কাছে যোগদানের প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদ সচিব মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার (১৯ আগস্ট) থেকে তারা দুদকের কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ ও নিয়মিত কার্যক্রম শুরু করবেন।

সাইদুর রহমান বলেন, ‘আগামীকাল থেকে নতুন যাত্রা শুরু হবে দুদকের। আপনারা যেরকম প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা পূরণ হবে।’ বুধবার (১৯ আগস্ট) সকালে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার দুদকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানান তিনি।

এর আগে সোমবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নতুন নেতৃত্বে দুদক, চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ২০:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর