infoamaderdin@gmail.com সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

দেশে হাম ও উপসর্গে মৃত্যু সহস্র ছুঁইছুঁই, এক দিনে ভর্তি ১২১৬

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনসহ সর্বমোট মৃত্যু ৯৯৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৬ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৬৮, চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৫৫, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯, রাজশাহীতে ৩০ এবং রংপুর বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, চলতি বছর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু সহস্র ছুঁইছুঁই, এক দিনে ভর্তি ১২১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর