infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

ব্রিজের নিচে মাথা ও দুই হাত, সবুজবাগে উদ্ধার নারীর খণ্ডিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১১:০৮ এএম

রাজধানীর সবুজবাগে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা, ২-৩ দিন আগে এই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজ সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় এটি একজন নারীর মরদেহ। আমাদের ধারণা, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ব্রিজের নিচে মাথা ও দুই হাত, সবুজবাগে উদ্ধার নারীর খণ্ডিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১১:০৮ এএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর