infoamaderdin@gmail.com বুধবার, ৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান: কলাতিয়ায় চারা বিতরণ

শহীদুল ইসলাম শরীফ প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে, স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

কলাতিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, "প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি রাজনৈতিক বা সামাজিক সিদ্ধান্ত নয়, এটি দেশের জলবায়ু রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করার বড়ো একটি মহাপরিকল্পনা। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করতে হবে।"

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক বলেন, "শুধু চারা রোপণ করলেই চলবে না, তা পরিচর্যা করে বড়ো করে তোলা আমাদের সবার দায়িত্ব। উপজেলার সব ইউনিয়নে এ বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে কলাতিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে ইউপি কার্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বেশ কিছু ফলজ চারা রোপণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান: কলাতিয়ায় চারা বিতরণ

শহীদুল ইসলাম শরীফ

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২৬ ১৩:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর