কচুয়া বাজারে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ দোকানকে জরিমানা
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ না করায় চাঁদপুরের কচুয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩টি দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) বাজারের ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৮টার মধ্যে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেন।
এ সময় কচুয়া জোনাল অফিসের ডিজিএম, এজিএম, প্রকৌশলী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: